ঢাকাSaturday , 21 February 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: মূল আসামি গ্রেপ্তার

adminptk112233
February 21, 2026 12:57 pm
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি।।

Kuakata এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌর এলাকার সীবিচ সংলগ্ন এক আচারের দোকানে হামলার ঘটনা ঘটে। দোকান মালিক মো. মনির হাওলাদারের প্রতিষ্ঠানে কর্মরত ম্যানেজার মো. হাসানকে মারধর করে দুর্বৃত্তরা এবং দোকানের ক্যাশবক্স থেকে নগদ টাকা নিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে মহিপুর থানায় এ বিষয়ে মামলা (নং-১০, তারিখ: ১৯-০২-২০২৬) দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৩৭৯/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, পটুয়াখালীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় মহিপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করলে মূল আসামিদের শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. মাকসুদ আকন (৩০) মহিপুর থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

দোকান মালিকের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় মাকসুদ আকনের নেতৃত্বে মো. শাহীন মুসুল্লী, মো. রহিমসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দোকানে গিয়ে ম্যানেজার হাসানকে বের হয়ে যেতে বলে। এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করে দোকানের মালামাল ভাঙচুর করে এবং ক্যাশবক্স থেকে নগদ টাকা নিয়ে যায়।

অভিযান চালিয়ে মহিপুর থানা এলাকা থেকে মূল আসামি মাকসুদ আকনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।