ঢাকাSaturday , 21 February 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

দুমকিতে অগ্নিকাণ্ড, ঘর পুড়ে ছাই

adminptk112233
February 21, 2026 12:59 pm
Link Copied!


দুমকি প্রতিনিধি: দুমকি উপজেলার বোর্ড অফিস বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় শেফালী বেগম (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার জানান, রাতে তারাবির নামাজ চলাকালীন সময়ে হঠাৎ পুরাতন মাছ বাজার এলাকায় শেফালী বেগমের ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে পটুয়াখালী থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়দের ধারণা, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ইউনিট লিডার সুবোধ চন্দ্র মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে বিধবা নারীর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।