ঢাকাFriday , 6 November 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

adminptk112233
November 6, 2026 2:49 pm
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

পিরোজপুরের নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁকে অসম্মান করার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ড এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
সোমবার সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।
মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বার খান, মোঃ সিরাজুল আলম মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।