ঢাকাSaturday , 31 October 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ
আজকের সর্বশেষ

শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভা

adminptk112233
October 31, 2026 5:21 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট

পটুয়াখালীতে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সমিতির নিজস্ব ভবনের মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা, বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।

সমিতির সভাপতি মো. আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কীর্তিবাস চন্দ্র পাল (বিদ্যুৎ) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর হাকিম বাবু আকন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (জলিল) ও কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল মৃধা প্রমূখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সমতির সভাপতি মো. আবু জাফর এবং বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব ও সমিতির কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন সাধারণ সম্পাদক কীর্তিবাস চন্দ্র পাল (বিদ্যুৎ)।
সভায় সমিতির প্রয়াত সদস্যের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সভায় সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সমিতির সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বর্তমান সাধারণ সদস্য সংখ্যা ২ হাজার ৬০০ জন। সমিতিটি ছয় সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ সমিতি ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি পি.ডি’ নিবন্ধন নম্বরে নিবন্ধিত হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।