দুমকী, পটুয়াখালী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভিসির অপসারণের দাবীতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবদলের চার নেতাকে বহিস্কার করেছে কেন্দ্রিয় দল।
আজ বিকালে দুই ঘন্টার ব্যবধানে আলাদ আলাদা ভাবে তাদের বহিস্কারের চিঠি এসে পৌছে জেলা নেতৃবৃন্দদের কাছে।
বহিস্কৃতরা হলেন দুমকী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মুসা ফরাজী, উপজেলা যুবদলের যুগান আহবায়ক আহসান ফারুক ও সুলতান শওকত।
কেন্দ্রিয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সন্ত্রাস, হানাহানি ও শংঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুমকী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এরআধাঘন্টা আগে অর্থাৎ বিকাল সাড়ে চারটার দিকে কেন্দ্রিয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অনাচারের কারণে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আহসান ফারুক ও সুলতান শওকতকে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রশাসনকে আহবান জানান হয়েছে।
এদিকে সন্ধ্যা কেন্দ্রিয় সেচ্ছাসেবকদলের সহ দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনি স্বাক্ষরিত আরেক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মুসা ফরাজীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, পবিপ্রবির ভিডিস ড, কাজী রফিকুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ এনে তার অপসারনের দাবীতে বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। এরই ধরাবাহিকতায় আজ সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা অবস্থান কমৃসূচী পালন করেন। সকাল ১০টার দিকে ২০/২৫জনের একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ১০জন শিক্ষক আহত হয়।
