ডেস্ক নিউজ :
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রান্নায় এলপিজির ব্যবহার বাড়ছেই। তবে দেশ ভেদে সিলিন্ডারের আকার ও চাহিদা ভিন্ন। যেমন- ভারত ও নেপালে ১৪.২ কেজি এলপিজির চাহিদা সবচেয়ে বেশি, অন্যদিকে পাকিস্তানে ১১.৮ কেজি। এদিকে শ্রীলঙ্কায় সাড়ে ১২ কেজি আর বাংলাদেশে ১২ কেজি সিলিন্ডারের চাহিদা বেশি।গত সোমবার ২২৩ টাকা বাড়িয়ে বাংলাদেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। অথচ পাকিস্তানে এই মূল্য ১ হাজার ৫৮৩ টাকা, শ্রীলঙ্কায় ১ হাজার ৫৬৭ টাকা, নেপালে ১ হাজার ৪২৬ টাকা এবং ভারতের কলকাতায় ১ হাজার ৭২ টাকা।ভারতের সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল সূত্রে দেখা যায়, ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৯৪২ রুপি ও কলকাতায় ৯৬৮ রুপি। ডলার রুপি বিনিময় হার হিসেবে কলকাতায় প্রতি কেজি এলপিজির দাম হয় দশমিক ৭১৮ ডলার। টাকা-ডলার বিনিময় হারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য দাঁড়ায় ১ হাজার ৭২ টাকা।স্বল্প আয়ের ভোক্তাদের জন্য ভারত সরকার সিলিন্ডার প্রতি ৩০০ রুপি ভর্তুকি দিয়ে থাকে। তবে বছরে এই সুযোগ সর্বোচ্চ চারবারের বেশি পাওয়া যায় না। ভর্তুকি মূল্যে সিলিন্ডার কেনার জন্য নাগরিকদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হয়। তবে ভর্তুকি ছাড়া মূল্য১ হাজার ৭২ টাকা।এদিকে নেপালেও ভারতের মতো ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের চাহিদা সবচেয়ে বেশি। নেপাল অয়েল করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশটিতে এই সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ নেপালি রুপি। বিনিময় হার হিসেবে যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ১ হাজার ৪২৬ টাকা।
