ঢাকাFriday , 14 August 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ
আজকের সর্বশেষ

পটুয়াখালী‌তে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

adminptk112233
August 14, 2026 2:02 pm
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাত দল। এছাড়া তার পুত্রবধু রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত পা বেঁধে বেধড়ক মারধর ও তার শিশু সন্তান তাসফির (২) মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেয়া হয়। শুক্রবার ভোররাত তিনটার দিকে কলাপাড়া উপজেলার পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পর স্থানীয়রা আহত‌দের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। মা‌হিন না‌মের প্রবাসীর স্ত্রী রুমা বেগম বলেন, রাতের খাবার খেয়ে ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে তিনটার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের দক্ষিন পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে ডাকাতদলের আরও কয়েকজন সদস্য ছিলো। পরে তাদের সবাইকে হাত ও পা বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধুকে ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ছেলে নাইম বাঁধা দিলে তার পায়ের হাটুর উপরে গুলি করে। পরে তার শিশু সন্তান তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আই ফোন লুটে নিয়ে চলে যায়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।