ঢাকাFriday , 6 November 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

হাঁটতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

adminptk112233
November 6, 2026 2:37 pm
Link Copied!

প্রতিনিধি, মির্জাগঞ্জ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ফজরের নামাজ শেষে সড়কে হাঁটতে গিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় শামসুল আলম নয়া মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সাখাওয়াত হোসেন নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে বাকেরগঞ্জ- বরগুনা সড়কের উত্তর চৈতা আকন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম নয়া মিয়া ও গুরুতর আহত শাখাওয়াত হোসেনের বাড়ি উপজেলার মাধবখালি ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে। তাঁদের দুজনের বাড়ি পাশাপাশি। ডায়াবেটিস জনিত রোগের কারণে প্রায়ই তাঁরা হাটাহাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল আলম ও সাখাওয়াত হোসেন ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন। এ সময় তাদের বাড়ি থেকে ১০০ গজ দূরে আকন বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি শ্যামলী পরিবহনের বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে শামসুল আলম নয়া মারা যান। গুরুতর আহত হন সাখাওয়াত হোসেন । স্বজনরা
তাঁকে উদ্ধার করে বরিশাল শেরইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহতের ছেলে মো. আল আমিন জানান, শুক্রবার সকালে বাবা ফজরের নামাজ পড়ে হাঁটতে যান। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।