ঢাকাSaturday , 14 November 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ
আজকের সর্বশেষ

রাঙ্গাবালী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত

adminptk112233
November 14, 2026 2:52 pm
Link Copied!

রাঙ্গাবালী উপজেলায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।পটুয়াখালী জেলা পুলিশ-এর উদ্যোগে এবং United Nations Population Fund (ইউএনএফপিএ) এর কারিগরি সহযোগিতায় আয়োজিত এ সভায় নারী ও কন্যাশিশুদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউএনএফপিএ ভলান্টিয়ার আহম্মেদ কাওসার ইবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক আব্দুর রহমান ফরাজী, রাঙ্গাবালী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন নেসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে আব্দুর রহমান ফরাজী বলেন, “দারিদ্র্য, মাদক, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি সমাজকে অস্থির করে তুলছে। এসব অপরাধ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা জরুরি।”তিনি যে-কোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”তিনি আরও জানান, থানায় স্থাপিত বিশেষ সার্ভিস ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।