ঢাকাSaturday , 21 February 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

সাকিল মৃধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

adminptk112233
February 21, 2026 12:48 pm
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সাকিল মৃধাকে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। পরে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
উল্লেখ্য, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মিলঘর এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মো. সাকিল মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।এলাকাবাসী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।