ঢাকাWednesday , 5 November 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ
আজকের সর্বশেষ

৯০২ পিস ইয়াবাসহ শহিদুল গ্রেপ্তার

adminptk112233
November 5, 2025 9:17 am
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর থানা পুলিশ বিশেষ অভিযানে ৯০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম মৃধা (৫০)। তিনি মৃত তজুমদ্দিন মৃধার পুত্র এবং পটুয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের কলের পুকুর পাড় এলাকার বাসিন্দা।

বুধবার (২৯ অক্টোবর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলামের কাছ থেকে ৯০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।