রাঙ্গাবালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিবি মরিয়ম হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিদয়ী হাফেজাদের উপলক্ষে কুরআন তেলাওয়াত, দোয়া ও পুরস্কার বিতারণ করা হয়েছে। সকাল ১০ টার সময় উপজেলার দক্ষিণ নয়াভাংগুনী আইএস সি মাস্টার বাড়ি বিবি মরিয়ম হাফিজিয়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদয়ী হাফেজাদের কুরআন তেলাওয়াত দোয়া ও পুরস্কার বিতারণ করা হয়। এতে প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ সাল উপলক্ষে মাদ্রাসার পরিচালক সেনা সদস্য মোঃ আতিকুল ইসলাম এর আয়োজনে বিবি মরিয়ম হাফিজিয়া মহিলা মাদ্রাসা থেকে ০৬ জন হাফেজা কে বিদয়ী সংবর্ধনা দেয়া হয়। পরে কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
