রাঙ্গাবালীর চরহেয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব। ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনার মাধ্যমে শনিবার ভোরে সূর্যোদয়ের আগে জোয়ারের পানিতে স্নান করে তিন দিনের এই উৎসবের ইতি টানেন পুণ্যার্থীরা।
১৫০ বছরের পুরনো এই উৎসব এ বছর শুরু হয় গত ০৩ নভেম্বর। এতে অংশ নিতে সারা দেশ থেকে নৌকা, লঞ্চ ও ট্রলারে করে পুণ্যার্থীরা রাঙ্গাবালীর চরহেয়ারে আসেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও নৈবেদ্যের মাধ্যমে উৎসব সম্পন্ন হয়।
সোমবার সন্ধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও নৈবেদ্যের মাধ্যমে এই উৎসব শুরু হয়। মঙ্গলবার মূল পূজা ও মানত পরিশোধ করেন পুণ্যার্থীরা।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
