ঢাকাSaturday , 9 May 2026
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

স্বল্প বা‌জেট শতভাগ কা‌জে লাগা‌লে ফ্রি মে‌ডি‌সিন বে‌শি দেয়া যেত—আলতাফ হো‌সেন চৌধুরী

adminptk112233
May 9, 2026 3:26 pm
Link Copied!

হাসপাতা‌লে চি‌কিৎসক, নার্স, প‌রিচ্ছন্নকর্মী এমন‌কি ঔষ‌ধের সংকট র‌য়ে‌ছে। আ‌ছে বা‌জে‌টেরও স্বল্পতা। তারপ‌রেও সেই বা‌জেট য‌দি শতভাগ কা‌জে লাগা‌নো যেত তাহ‌লে আ‌রেকটু ফ্রি মে‌ডি‌সিন দেয়া যেত” জানা‌লেন পটুয়াখালী-১ সদর আস‌নের সংসদ সদস‌্য এয়ার ভাইস মার্শাল (অবঃ ) আলতাফ হো‌সেন চৌধুরী।

“৩০/৩৫লাখ মানু‌ষের জন‌্য এই হাসপাতাল অপ্রতুল। যেকার‌ণে বা‌জেট বৃদ্ধি ক‌রে এখা‌নে সিট, প‌রি‌ধি, ম‌্যানপাওয়ার বাড়া‌নোর উ‌দ্যোগ নেয়া হ‌য়ে‌ছে। ইতিম‌ধ্যে সেই কাজ আমরা শুরু ক‌রে‌ছি। আশাক‌রি অচী‌রেই এই দুরাবস্থা থে‌কে প‌রিত্রান পাওয়া যা‌বে- যোগ ক‌রেন তি‌নি।
কোন চমক নয় নিয়মনী‌তির ম‌ধ্যে থে‌কে কাজ করার চেষ্টা কর‌ার আশ্বাস দেন তি‌নি। কারণ সটকাট ক‌রে কোন কিছু সু‌বিধা করা যায়না। প‌রি‌শে‌ষে হাসপাতা‌ল প‌রিদর্শনে এ‌সে চি‌কিৎসকসহ সং‌শ্লিষ্ট‌দের ব‌্যবহা‌রে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন এই সংসদ সদস‌্য।
শ‌নিবার সকাল ১০‌টার দি‌কে পটুয়াখালী ২৫০শয‌্যা বি‌শিষ্ট সদর হাসপাতালের ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সভাপতি হ‌য়ে প্রথমবা‌রের মত পরিদর্শনে এ‌সে উপ‌স্থিত সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা জানান।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। বিশেষ করে হামে আক্রান্ত শিশু ও রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা ব‌লে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক, সি‌ভিল সার্জন, চিকিৎসক, নার্স ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প‌রে স্থানীয় ব‌্যায়ামাগা‌রে দলীয় নেতাকর্মী‌দের সা‌থে মত‌বি‌নিময় সভায় মি‌লিত হন তি‌নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।