রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
টিউবওয়েল সংস্কার করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চরমোন্তাজ ইউনিয়ন শাখা ছাত্রদল। শনিবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে আশ্রান প্রকল্পে তিনটি টিউবওয়েলর দুটি টিউবওয়েল দীর্ঘ দিন ধরে নস্ট থাকায় নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় চরমোন্তাজ ইউনিয়ন সাখার ছাত্র দল সভাপতি মিঠন মাতব্বর ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব , রাজশাহী বিশ্ববিদ্যালয় সাখা ছাত্র দল রাসাত সহ অন্যান্য নেতাকর্মীরা স্বশরীরে কাজ করে টিউবওয়েল দুটি মেরামত কার্যক্রম সম্পন্ন করেন।
দীর্ঘদিন ধরে টিউবওয়েল দুটি নষ্ট থাকায় আশ্রান প্রকল্পের শতাধিক বাসিন্দা, জেলে সহ সকলের দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে, শিশু ও বৃদ্ধ দের লবন পানি পান করা, লবন পানি দিয়ে গোসল করা এবং লবন পানি দিয়ে রান্না করা সহ বিভিন্ন কাজে ব্যাবহার করতে হতো।
এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিঠন মাতুব্বর বলেন, আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দরিদ্র মানুষের ভোগান্তি আমাদের চোখে পড়েছে। স্থানীয় চেয়ারম্যান মেম্বার কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই জনগুরুত্বপূর্ণ কাজটি করার সিদ্ধান্ত নিই। আমরা মনে করি, ছাত্ররাজনীতির মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।
