ঢাকাTuesday , 23 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

adminptk112233
September 23, 2025 11:04 am
Link Copied!

এম ফোরকান, বাউফল

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এঘটনা ঘটে।

মোতালেব ওই ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সোহেল প্যাদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ১১টার দিকে মোতালেবের সেজো বোন তাকে একটি কলা খেতে দেয়। ওই কলা খাওয়ার সময় কলার একটি টুকরা তার গলায় আটকে যায়। তখন অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

দুপুর ১২টা ২০ মিনিটের সময় হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসরিফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।