ঢাকাFriday , 3 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা

adminptk112233
October 3, 2025 12:56 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট

জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানাতে পটুয়াখালীতে জনসভা ও র‍্যালি বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহীদ মিনার চত্বর (ঝাউতলা) প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশক্রমে সারাদেশে (২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে জনসভা ও র‍্যালির আয়োজন চলছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী সদর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোঃ আব্দুল রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক, বাস্ত্রহারা ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদ জাকের পার্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন মোঃ মিজানুর রহমান বাবুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সহ-সভাপতি, জাকের পার্টি পটুয়াখালী জেলা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাওলানা আবু সাইদ আনসারী, সভাপতি, ওলামা ফ্রন্ট জাকের পার্টি, পটুয়াখালী জেলা এবং পটুয়াখালী জেলার সকল সহযোগী সংগঠনের সভাপতিবৃন্দ। সভায় সভাপতিত্ব করছেন মোঃ ফারুক আহমেদ, সহ-সভাপতি (বরিশাল বিভাগ) ও সভাপতি, জাকের পার্টি পটুয়াখালী জেলা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা, বিভাজন ও সহিংসতা জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই ইসলামের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ ও এহসানের আলোকে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবতার রাজনীতি করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।

জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখা এবং জনগণকে ইসলাম, ঈমান ও এহসানের আলোকে ঐক্যবদ্ধ করা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।