ঢাকাFriday , 3 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

সড়কে সিএনজি উল্টে গুরুতর আহত ৪

adminptk112233
October 3, 2025 1:02 pm
Link Copied!

এম ফোরকান, বাউফল

পটুয়াখালীর বাউফল-বরিশাল মহাসড়কে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের ওপর পরে দুমড়ে মুচড়ে চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, যাত্রী জিহাদ, আবদুল্লাহ, সুজন ও সিএনজি চালক হাবিব।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এদের মধ্যে তিনজনকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

যাত্রী আবদুল্লাহর অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, পাশের একটি সংস্কার কাজের বালুর স্তূপ মহাসড়কের মাঝেই রাখা ছিল। দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি উল্টে গাছের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।