ঢাকাFriday , 3 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে একজন আহত

adminptk112233
October 3, 2025 1:04 pm
Link Copied!

এম ফোরকান , বাউফল

পটুয়াখালীর বাউফলে মাদকের টাকা নিয়ে বিরোধের জের ধরে রেশাদ সরদার (২২) নামে এক যুবককে লোহার রড় দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই শাহিন সরদারের (২৬) বিরুদ্ধে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রেশাদকে আহত অবস্থায় সড়কের পাশে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্র জানা ই, অভিযুক্ত শাহিন ও আহত রেশাদ দুজনেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন। মাদক সংক্রান্ত লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল।

কয়েকদিন আগে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন তাদের চাচা ও স্থানীয় দফাদার ইউনুস সরদার, তবে কোনো মীমাংসা হয়নি।

বুধবার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহিন লোহার রড দিয়ে রেশাদের মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

এ বিষয়ে দফাদার ইউনুস সরদার বলেন, মীমাংসা করতে বাড়ির আরও কয়েকজন নিয়ে বসেছিলাম। কিন্তু ওদের মধ্যে সমঝোতা হয়নি। তখন সত্য ঘটনাও কেউ বলেনি। আজকের ঘটনার বিষয়ে শুনেছি, বিস্তারিত জানি না।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাশরিফ বলেন, আহতের মাথার পেছনের একটি অংশ থেতলে গেছে এবং ওপরের অংশে গভীর কাটা রয়েছে। চোখেও রক্ত জমাট আঘাত ছিলো। মাথার বিভিন্ন স্থানে কাটা জখম থাকায় সেলাই করা সম্ভব হয়নি। রক্ত বন্ধ করার ব্যবস্থা করে দ্রুত তাকে বরিশাল পাঠানো হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।