ঢাকাFriday , 3 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ

adminptk112233
October 3, 2025 1:13 pm
Link Copied!

এম ফোরকান, বাউফল

পটুয়াখালীর বাউফল পৌর শহরে ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রদল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে বাউফল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর, পৌর ছাত্রদল নেতা মাসুম, আবু, রাকিব, তানভীর প্রমুখ।

নেতৃবৃন্দরা জানান, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু পৌরসভার একার দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তাই এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে তারা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলেন এবং নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখেন।

এছাড়া সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় নাগরিকদের সচেতন করেন ছাত্রদল নেতারা।

ছাত্রদল নেতারা বলেন, এ কর্মসূচি আগামী সপ্তাহগুলোতেও অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।