ঢাকাMonday , 15 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

দুমকিতে বিএনপি কর্মীকে পিটিয়ে জখম

adminptk112233
September 15, 2025 3:06 pm
Link Copied!

দুমকী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী সৈয়দ জাকির হোসেন ওয়াসিমকে বেধড়ক পিটিয়ে জখম করেছে একটি চক্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে শামিম গং ফুল নিয়ে প্রবেশ করলে আওয়ামী সংশ্লিষ্টতার কারণে আলতাফ হোসেন চৌধুরী ফুল গ্রহণে অসম্মতি জানান। এ ঘটনার জেরে চৌধুরীর সমর্থক স্থানীয় বিএনপিকর্মী ওয়াসিমকে দায়ী করা হয়। পরে অনুষ্ঠান শেষে জলিশা গ্রামের শামীম মীরা (৪০), রিয়াদ মীরা (৩০), রাফি হাওলাদার (৩১) ও মেহেদী মীরা (২৭) সহ কয়েকজন যুবক ওয়াসিমের ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা ওয়াসিমকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওয়াসিম অভিযোগ করে বলেন, হামলাকারীরা আগে আ.লীগের ঘনিষ্ঠ ছিল, এখন বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।