ঢাকাTuesday , 16 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

কাউয়ার চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

adminptk112233
September 16, 2025 7:47 am
Link Copied!

এ এইচ রাজু

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে জোয়ারের পানির সঙ্গে লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে। ধারণা করা হচ্ছে, এটি সম্প্রতি সাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে কারো লাশ হতে পারে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, লাশটির শরীরের চামড়া উঠে গেছে এবং অর্ধগলিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত শেষে লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।