ঢাকাTuesday , 23 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

adminptk112233
September 23, 2025 1:59 pm
Link Copied!

এস হোসেন, দুমকী

পটুয়াখালীর দুমকি উপজেলায় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ৩ দিন ব্যাপী ৫২ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।

‎‎উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন খান, সদস্য মোঃ আসলাম হাওলাদার, মোঃ বশিরুল আলম, মোঃ সাইফুল ইসলাম পাভেল প্রমুখ।

‎এসময় উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষক এবং প্রতিযোগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বালক বড় ও মধ্যম, বালিকা বড় ও মধ্যম প্রতিযোগিদের মধ্যে ১৮ টি ইভেন্টে উপজেলা পরিষদের দুটি পুকুরে সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
‎উল্লেখ্য বুধ ও বৃহস্পতিবার দলীয় খেলা ফুটবল বালক, বালিকা এবং দাবা বালক বালিকাদের উপজেলা পরিষদ মাঠ ও সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।