ঢাকাTuesday , 14 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ
আজকের সর্বশেষ

দুমকিতে দুই জেলের কারাদন্ড

adminptk112233
October 14, 2025 3:08 pm
Link Copied!

দুমকী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে একমাস করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-কলসকাঠি ইউনিয়নের নারাঙ্গল গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদা (৩২) এবং একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২৪)।
পুলিশ জানায়, রবিবার সকাল ৬টার দিকে উপজেলার পাতাবুনিয়া-পান্ডব নদীর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জালে মা-ইলিশ শিকার করছিলো তারা। এ সময় মৎস্য বিভাগের অভিযান টিম তাদের হাতে–নাতে আটক করে। অভিযানকালে জেলেদ্বয়ের ব্যবহৃত একটি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত নৌকা ভেঙ্গে ও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার সকালে আটক দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত উভয়কে এক মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামিদের পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।