ঢাকাTuesday , 23 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

ডেবিলহান্ট’র জালে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

adminptk112233
September 23, 2025 10:52 am
Link Copied!

কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়ায় ডেবিলহান্টে গ্রেফতার হয়েছে বালিয়াতলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি ও বালিয়াতলী ইউপি সদস্য জি এম মুসা। (১৭ সেপ্টেম্বর) বুধবার শেষ বিকেলের দিকে কলাপাড়া পৌর শহর থেকে তাঁকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেন। দেশের চলমান পরিস্থিতিতে কলাপাড়া থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে কঠোর অভিযান চালাচ্ছে পুলিশ। যাতে করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলী, আওয়ামী লীগের নেতাদের ডেবিলহান্টের মাধ্যমে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার চেষ্টায় অব্যাহত রয়েছে থানা পুলিশ। ইতিমধ্যে কলাপাড়া থানায় ডেবিল হান্টের আওতায় গ্রেফতার করেছে প্রায় শতাধিক। এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন ডেবিল
হান্টের অংশ হিসেবে মুসা কে গ্রেফতার করা হয়েছে। এবং থানা এলাকায় নাশকতা ও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না করতে পারে সে ব্যপারে থানা পুলিশ সর্বদা সজাগ দৃষ্টিতে আছে, এবং আসন্ন শারদীয়া দুর্গোৎসবে দুষ্কৃতকারীরা কোন বিশৃঙ্খলা যেতে না করতে পারে সে ব্যপারেও সতর্ক অবস্থায় কলাপাড়া থানা পুলিশ মাঠে কাজ করছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।