ঢাকাThursday , 16 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ
আজকের সর্বশেষ

শিক্ষকদের মানববন্ধন

adminptk112233
October 16, 2025 9:54 am
Link Copied!

ডেক্স রিপোর্ট

২০ ভাগ বাড়ি ভাড়া, পনেরশ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া বালিকা মাধ্যমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক নেছারউদ্দিন আহমেদ টিপু সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধনে হাজারো শিক্ষকদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।
মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুশিয়ারী দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।